Terms & Conditions | শর্তাবলী

Effective Date / কার্যকর তারিখ: 15 September 2026

1. About PackWell | PackWell সম্পর্কে

English:
PackWell Packaging Ltd. is a packaging solutions provider engaged in the manufacturing, sourcing, and supply of packaging products and related accessories.

বাংলা:
PackWell Packaging Ltd. একটি প্যাকেজিং সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান, যা বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য ও সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ উৎপাদন, সংগ্রহ ও সরবরাহ করে।


2. Product Information | পণ্যের তথ্য

English:
We make reasonable efforts to ensure that product descriptions, specifications, dimensions, weights, images, and prices displayed on our website are accurate. However, minor variations may occur due to manufacturing processes, measurement tolerances, or differences in screen/device settings.

বাংলা:
আমরা ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, স্পেসিফিকেশন, আকার, ওজন, ছবি ও মূল্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করি। তবে উৎপাদন প্রক্রিয়া, পরিমাপের স্বাভাবিক পার্থক্য অথবা ডিভাইসের স্ক্রিনের কারণে পণ্যে সামান্য ভিন্নতা থাকতে পারে।


3. Pricing | মূল্য

English:
Product prices are subject to change without prior notice. Delivery charges, customization charges, taxes, or other applicable charges may be added to the product price.

বাংলা:
পণ্যের মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। পণ্যের মূল্যের সাথে প্রযোজ্য ডেলিভারি চার্জ, কাস্টমাইজেশন চার্জ, কর বা অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হতে পারে।


4. Orders | অর্ডার

English:
An order placed through our website or other communication channels is considered a request to purchase. PackWell reserves the right to accept, reject, or cancel an order due to stock unavailability, pricing errors, technical issues, or other reasonable circumstances.

বাংলা:
ওয়েবসাইট বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে অর্ডার করা একটি ক্রয় অনুরোধ হিসেবে বিবেচিত হবে। পণ্য স্টকে না থাকা, মূল্যের ভুল, প্রযুক্তিগত সমস্যা বা অন্যান্য যৌক্তিক কারণে PackWell কোনো অর্ডার গ্রহণ, প্রত্যাখ্যান বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


5. Bulk Orders | বাল্ক অর্ডার

English:
For bulk or commercial orders, minimum order quantities, prices, production time, payment terms, and delivery arrangements may differ from standard website terms.

বাংলা:
বাল্ক বা বাণিজ্যিক অর্ডারের ক্ষেত্রে Minimum Order Quantity (MOQ), মূল্য, উৎপাদন সময়, পেমেন্টের শর্ত এবং ডেলিভারি ব্যবস্থা ওয়েবসাইটে প্রদর্শিত সাধারণ শর্ত থেকে ভিন্ন হতে পারে।


6. Customized Products | কাস্টমাইজড পণ্য

English:
Customized products may include custom sizes, printing, branding, colors, materials, labels, or other customer-specific requirements. Customers are responsible for providing accurate specifications, artwork, logos, measurements, and other information.

Once production has started, customized orders generally cannot be cancelled or returned unless the product is defective or does not substantially match the approved specifications.

বাংলা:
কাস্টমাইজড পণ্যের মধ্যে কাস্টম সাইজ, প্রিন্টিং, ব্র্যান্ডিং, রং, ম্যাটেরিয়াল, লেবেল বা গ্রাহকের নির্দিষ্ট অন্যান্য চাহিদা থাকতে পারে। সঠিক স্পেসিফিকেশন, আর্টওয়ার্ক, লোগো, মাপ ও অন্যান্য তথ্য প্রদান করার দায়িত্ব গ্রাহকের।

কাস্টমাইজড পণ্যের উৎপাদন শুরু হওয়ার পর সাধারণত অর্ডার বাতিল বা পণ্য ফেরত দেওয়া যাবে না, যদি না পণ্যটিতে ত্রুটি থাকে অথবা অনুমোদিত স্পেসিফিকেশনের সাথে পণ্যটি উল্লেখযোগ্যভাবে না মেলে।


7. Payment | পেমেন্ট

English:
Customers must complete payment according to the payment terms communicated by PackWell. Depending on the order, full or partial advance payment may be required.

বাংলা:
PackWell কর্তৃক নির্ধারিত পেমেন্টের শর্ত অনুযায়ী গ্রাহককে মূল্য পরিশোধ করতে হবে। অর্ডারের ধরন অনুযায়ী সম্পূর্ণ বা আংশিক অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।


8. Delivery | ডেলিভারি

English:
We aim to deliver orders within the estimated timeframe communicated to the customer. Delivery time may vary depending on product availability, order quantity, customization, delivery location, courier service, weather, transportation issues, or other circumstances beyond our reasonable control.

বাংলা:
গ্রাহককে জানানো আনুমানিক সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তবে পণ্যের প্রাপ্যতা, অর্ডারের পরিমাণ, কাস্টমাইজেশন, ডেলিভারি লোকেশন, কুরিয়ার সার্ভিস, আবহাওয়া, পরিবহন সমস্যা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্যান্য কারণে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে।


9. Inspection Upon Delivery | পণ্য গ্রহণের সময় যাচাই

English:
Customers are advised to inspect the products immediately after receiving the order. Any damaged, incorrect, or significantly defective product should be reported to PackWell as soon as possible with appropriate photographs or videos.

বাংলা:
অর্ডার গ্রহণের পর গ্রাহককে যত দ্রুত সম্ভব পণ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। পণ্য ক্ষতিগ্রস্ত, ভুল বা উল্লেখযোগ্যভাবে ত্রুটিপূর্ণ হলে যথাযথ ছবি বা ভিডিওসহ যত দ্রুত সম্ভব PackWell-কে জানাতে হবে।


10. Intellectual Property | মেধাস্বত্ব

English:
All website content, including logos, graphics, photographs, text, product descriptions, designs, and trademarks, belongs to PackWell or its respective owners and may not be reproduced or commercially used without permission.

বাংলা:
ওয়েবসাইটের লোগো, গ্রাফিক্স, ছবি, লেখা, পণ্যের বিবরণ, ডিজাইন ও ট্রেডমার্কসহ সকল কনটেন্ট PackWell অথবা সংশ্লিষ্ট মালিকের সম্পত্তি। অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, পুনরুৎপাদন বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।


11. Force Majeure | নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি

English:
PackWell will not be responsible for delays caused by circumstances beyond its reasonable control, including natural disasters, fire, strikes, transportation disruptions, government restrictions, war, epidemics, supplier failures, or other unforeseen events.

বাংলা:
প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, ধর্মঘট, পরিবহন সমস্যা, সরকারি বিধিনিষেধ, যুদ্ধ, মহামারি, সরবরাহকারীর সমস্যা বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরের কারণে সৃষ্ট বিলম্বের জন্য PackWell দায়ী থাকবে না।


12. Changes to Terms | শর্তাবলীর পরিবর্তন

English:
PackWell reserves the right to update these Terms & Conditions from time to time. Updated terms will be published on this page.

বাংলা:
PackWell প্রয়োজন অনুযায়ী সময় সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী এই পেজে প্রকাশ করা হবে।


13. Governing Law | প্রযোজ্য আইন

English:
These Terms & Conditions shall be governed by the applicable laws of Bangladesh.

বাংলা:
এই Terms & Conditions বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।


PackWell Packaging Ltd.
A concern of FLYER Limited
One Stop Packing Solution