Return, Refund & Replacement Policy

পণ্য ফেরত, রিফান্ড ও রিপ্লেসমেন্ট নীতিমালা

Effective Date / কার্যকর তারিখ: 15 September 2026

1. Return Eligibility | পণ্য ফেরতের যোগ্যতা

English:
A product may be eligible for return or replacement if:

  • The wrong product was delivered.
  • The product was damaged before or during delivery.
  • The product has a genuine manufacturing defect.
  • The product does not substantially match the confirmed specifications.

বাংলা:
নিচের ক্ষেত্রে পণ্য ফেরত বা রিপ্লেসমেন্টের জন্য বিবেচিত হতে পারে:

  • ভুল পণ্য ডেলিভারি করা হলে।
  • ডেলিভারির আগে বা সময় পণ্য ক্ষতিগ্রস্ত হলে।
  • পণ্যে প্রকৃত উৎপাদনজনিত ত্রুটি থাকলে।
  • সরবরাহকৃত পণ্য নিশ্চিত করা স্পেসিফিকেশনের সাথে উল্লেখযোগ্যভাবে না মিললে।

2. Return Request | রিটার্নের আবেদন

English:
Customers should contact PackWell as soon as possible after receiving the order. The following information may be required:

  • Order/Invoice number
  • Product name
  • Description of the problem
  • Clear photographs or videos
  • Photographs of the packaging, where applicable

বাংলা:
অর্ডার পাওয়ার পর যত দ্রুত সম্ভব PackWell-এর সাথে যোগাযোগ করতে হবে। রিটার্নের জন্য নিম্নোক্ত তথ্য প্রয়োজন হতে পারে:

  • অর্ডার/ইনভয়েস নম্বর
  • পণ্যের নাম
  • সমস্যার বিবরণ
  • পণ্যের পরিষ্কার ছবি বা ভিডিও
  • প্রয়োজনে প্যাকেজিংয়ের ছবি

3. Damaged Products | ক্ষতিগ্রস্ত পণ্য

English:
If a product is received damaged, customers should notify PackWell promptly with photographic or video evidence. Depending on the situation, PackWell may provide a replacement, partial refund, or refund for the affected product.

বাংলা:
পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে ছবি বা ভিডিওসহ দ্রুত PackWell-কে জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী PackWell পণ্য রিপ্লেসমেন্ট, আংশিক রিফান্ড অথবা ক্ষতিগ্রস্ত পণ্যের মূল্য ফেরত দিতে পারে।


4. Wrong Product | ভুল পণ্য

English:
If PackWell delivers a product different from the confirmed order, the customer may be eligible for replacement or refund.

বাংলা:
PackWell-এর কারণে নিশ্চিত অর্ডারের পরিবর্তে ভুল পণ্য সরবরাহ করা হলে গ্রাহক রিপ্লেসমেন্ট অথবা রিফান্ডের জন্য যোগ্য হতে পারেন।


5. Defective Products | ত্রুটিপূর্ণ পণ্য

English:
Products with genuine manufacturing defects may be eligible for replacement or refund after inspection by PackWell.

Minor variations that fall within reasonable manufacturing tolerances will not normally be considered defects.

বাংলা:
প্রকৃত উৎপাদনজনিত ত্রুটিযুক্ত পণ্য PackWell-এর যাচাইয়ের পর রিপ্লেসমেন্ট বা রিফান্ডের জন্য বিবেচিত হতে পারে।

উৎপাদন প্রক্রিয়ার স্বাভাবিক সীমার মধ্যে থাকা সামান্য পার্থক্য সাধারণত ত্রুটি হিসেবে বিবেচিত হবে না।


6. Customized Products | কাস্টমাইজড পণ্য

English:
Customized or specially manufactured products are generally non-returnable and non-refundable once production has started.

However, a return, replacement, or refund may be considered if the product has a manufacturing defect or does not substantially match the customer-approved specifications.

বাংলা:
কাস্টমাইজড বা বিশেষভাবে উৎপাদিত পণ্যের উৎপাদন শুরু হওয়ার পর সাধারণত তা ফেরত বা রিফান্ডযোগ্য নয়।

তবে পণ্যে উৎপাদনজনিত ত্রুটি থাকলে অথবা গ্রাহকের অনুমোদিত স্পেসিফিকেশনের সাথে পণ্যটি উল্লেখযোগ্যভাবে না মিললে রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড বিবেচনা করা হতে পারে।


7. Change of Mind | মত পরিবর্তন

English:
Returns are generally not accepted simply because a customer has changed their mind, ordered the wrong quantity, or no longer requires the product.

বাংলা:
শুধুমাত্র গ্রাহকের মত পরিবর্তন, ভুল পরিমাণ অর্ডার করা অথবা পরবর্তীতে পণ্যটির প্রয়োজন না থাকার কারণে সাধারণত পণ্য ফেরত নেওয়া হবে না।


8. Bulk Orders | বাল্ক অর্ডার

English:
Due to the nature of bulk and commercial orders, correctly supplied bulk orders may generally not be returned simply because the customer no longer requires the products.

Special return conditions may be agreed upon before confirmation of a bulk order.

বাংলা:
বাল্ক ও বাণিজ্যিক অর্ডারের প্রকৃতির কারণে সঠিকভাবে সরবরাহ করা বাল্ক অর্ডার শুধুমাত্র গ্রাহকের পরবর্তীতে পণ্যটির প্রয়োজন না থাকার কারণে সাধারণত ফেরত নেওয়া হবে না।

বাল্ক অর্ডার নিশ্চিত করার আগে বিশেষ রিটার্ন শর্ত পৃথকভাবে নির্ধারণ করা যেতে পারে।


9. Non-Returnable Products | ফেরতযোগ্য নয় এমন পণ্য

English:
The following products may generally not be eligible for return:

  • Customized products
  • Specially manufactured products
  • Used or altered products
  • Products damaged after delivery due to improper use or storage
  • Products returned without prior approval
  • Products that are no longer in resalable condition

বাংলা:
নিচের পণ্যগুলো সাধারণত রিটার্নের জন্য যোগ্য হবে না:

  • কাস্টমাইজড পণ্য
  • বিশেষভাবে উৎপাদিত পণ্য
  • ব্যবহৃত বা পরিবর্তিত পণ্য
  • ভুল ব্যবহার বা সংরক্ষণের কারণে ডেলিভারির পর ক্ষতিগ্রস্ত পণ্য
  • পূর্বানুমোদন ছাড়া ফেরত পাঠানো পণ্য
  • পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় নেই এমন পণ্য

10. Refund | রিফান্ড

English:
If a refund is approved, PackWell may provide:

  • Full refund
  • Partial refund
  • Refund for the affected quantity
  • Replacement instead of refund

Refunds will generally be processed through the original or an agreed payment method.

বাংলা:
রিফান্ড অনুমোদিত হলে PackWell নিম্নোক্ত যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে:

  • সম্পূর্ণ রিফান্ড
  • আংশিক রিফান্ড
  • ক্ষতিগ্রস্ত/প্রভাবিত পরিমাণের মূল্য ফেরত
  • রিফান্ডের পরিবর্তে পণ্য রিপ্লেসমেন্ট

সাধারণত যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছে সেই মাধ্যমেই অথবা পারস্পরিকভাবে সম্মত পদ্ধতিতে রিফান্ড প্রদান করা হবে।


11. Return Shipping | রিটার্ন ডেলিভারি

English:
If the return is caused by a confirmed error or defect attributable to PackWell, PackWell may arrange or bear reasonable return/re-delivery costs.

For other approved returns, applicable transportation or restocking costs may be deducted or charged.

বাংলা:
PackWell-এর নিশ্চিত ভুল বা ত্রুটির কারণে পণ্য ফেরত দিতে হলে PackWell প্রয়োজনীয় রিটার্ন/পুনরায় ডেলিভারি খরচ বহন বা ব্যবস্থা করতে পারে।

অন্য কোনো কারণে রিটার্ন অনুমোদিত হলে প্রযোজ্য পরিবহন বা restocking খরচ গ্রাহকের কাছ থেকে নেওয়া বা রিফান্ড থেকে সমন্বয় করা হতে পারে।


12. Order Cancellation | অর্ডার বাতিল

English:
Customers should contact PackWell as soon as possible to cancel an order.

Cancellation may not be possible once production has started, customization has begun, or the order has been dispatched.

বাংলা:
অর্ডার বাতিল করতে চাইলে গ্রাহককে যত দ্রুত সম্ভব PackWell-এর সাথে যোগাযোগ করতে হবে।

উৎপাদন বা কাস্টমাইজেশন শুরু হয়ে গেলে অথবা অর্ডার ডেলিভারির জন্য পাঠিয়ে দেওয়া হলে অর্ডার বাতিল করা সম্ভব নাও হতে পারে।


13. Refund Processing Time | রিফান্ড প্রদানের সময়

English:
Once a refund is approved, PackWell will process it within a reasonable period. The actual time for receiving the funds may depend on the bank, mobile financial service, payment gateway, or other payment provider.

বাংলা:
রিফান্ড অনুমোদিত হওয়ার পর যুক্তিসঙ্গত সময়ের মধ্যে PackWell রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করবে। গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কত সময় লাগবে তা ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট গেটওয়ে বা সংশ্লিষ্ট পেমেন্ট প্রদানকারীর ওপর নির্ভর করতে পারে।


14. Policy Review | নীতিমালা পরিবর্তন

English:
PackWell reserves the right to modify this Return & Refund Policy from time to time. Any updated policy will be published on this page.

বাংলা:
PackWell প্রয়োজন অনুযায়ী সময় সময় এই Return & Refund Policy পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। আপডেট করা নীতিমালা এই পেজে প্রকাশ করা হবে।


15. Contact Us | যোগাযোগ

English:
For any return, replacement, or refund request, please contact PackWell with your order or invoice details and supporting evidence.

বাংলা:
রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ডের জন্য অর্ডার/ইনভয়েসের তথ্য এবং প্রয়োজনীয় প্রমাণসহ PackWell-এর সাথে যোগাযোগ করুন।

PackWell Packaging Ltd.
A concern of FLYER Limited
One Stop Packing Solution